• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh Television
    Desh TV Sports
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Fasion
    Desh TV National
    Desh TV Islamic Show
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিবিধ

আজ রাতে আকাশে তাকালেই দেখা মিলতে পারে যে দৃশ্যের

দেশ টিভি ডেস্ক
  ২১ অক্টোবর ২০২৬, ১৭:২৯

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মহাজাগতিক দৃশ্যের অন্যতম আকর্ষণ ওরিওনিড উল্কাবৃষ্টির চূড়ান্ত সময় আজ ২১ অক্টোবর রাত থেকে আগামীকাল ২২ অক্টোবর ভোর পর্যন্ত। এ সময় পৃথিবী হ্যালির ধূমকেতুর ফেলে যাওয়া ধ্বংসাবশেষের ঘন অংশের মধ্য দিয়ে অতিক্রম করবে। ফলে রাতের আকাশে দেখা মিলতে পারে ঝলমলে উল্কার। আদর্শ অন্ধকার আকাশে ঘণ্টায় ১০ থেকে ২০টি পর্যন্ত উল্কা দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

উল্কাবৃষ্টি দেখার সবচেয়ে উপযুক্ত সময় ২২ অক্টোবর মধ্যরাত থেকে ভোর পর্যন্ত। তবে উজ্জ্বল চাঁদের আলো রাতের অনেকটা সময় ক্ষীণ উল্কাগুলোকে আড়াল করে রাখতে পারে। এ সময় চাঁদের প্রায় ৭৪ শতাংশ আলোকিত থাকবে। সৌভাগ্যবশত, মধ্যরাতের কয়েক ঘণ্টা পর চাঁদ অস্ত যাবে। ফলে ভোরের আগে আকাশ অন্ধকার হয়ে আসবে, যা উল্কাবৃষ্টি দেখার জন্য অনুকূল পরিবেশ তৈরি করবে। নিজের এলাকার চাঁদ অস্ত যাওয়ার সঠিক সময় জানতে নির্ভরযোগ্য আবহাওয়া ও জ্যোতির্বিষয়ক ওয়েবসাইটের সহায়তা নেওয়া যেতে পারে।

কোথায় তাকালে দেখা মিলবে উল্কার

ওরিওনিড উল্কাগুলোকে ওরিয়ন নক্ষত্রমণ্ডলের লাল দানব তারা বেটেলজিউসের কাছাকাছি আকাশ থেকে ছুটে আসতে দেখা যাবে। যুক্তরাষ্ট্রে ২২ অক্টোবর ভোরের দিকে এই নক্ষত্রমণ্ডলকে দক্ষিণ-পূর্ব দিগন্তের ওপরে দেখা যাবে।

তবে উল্কাবৃষ্টির সবচেয়ে ভালো দৃশ্য দেখতে উল্কার উৎসস্থল থেকে আকাশের ৪০ থেকে ৯০ ডিগ্রি দূরের দিকে তাকানোর পরামর্শ দেওয়া হয়েছে। এতে দ্রুতগতির উল্কাগুলোর পেছনে তৈরি হওয়া আলোর রেখা তুলনামূলক দীর্ঘ দেখা যেতে পারে। এ ছাড়া কৃত্রিম আলোর প্রভাব থেকে দূরে খোলা জায়গায় অবস্থান করা জরুরি। অন্ধকারের সঙ্গে চোখকে মানিয়ে নিতে অন্তত ২০ থেকে ৩০ মিনিট সময় দিতে হবে।

যেভাবে তৈরি হয় ওরিওনিড উল্কাবৃষ্টি

পৃথিবী প্রতিবছর হ্যালির ধূমকেতুর রেখে যাওয়া ধ্বংসাবশেষের প্রবাহের মধ্য দিয়ে অতিক্রম করার সময় ওরিওনিড উল্কাবৃষ্টির সৃষ্টি হয়। ধূমকেতুটি ১৯৮৬ সালে সর্বশেষ পৃথিবীর কাছাকাছি সূর্যকেন্দ্রিক অঞ্চলে আসার সময় মহাকাশযানের একটি বহর দিয়ে পর্যবেক্ষণ করা হয়েছিল।

ধূমকেতুর প্রাচীন ধূলিকণা ও অন্যান্য ক্ষুদ্র কণা ঘণ্টায় প্রায় ১ লাখ ৪৭ হাজার ৬০০ মাইল, অর্থাৎ ঘণ্টায় প্রায় ২ লাখ ৩৭ হাজার ৫৩৯ কিলোমিটার বেগে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে। এ সময় বায়ুমণ্ডলের সঙ্গে সংঘর্ষে কণাগুলো উত্তপ্ত হয়ে বাষ্পীভূত হয়। এর ফলে রাতের আকাশে প্রাকৃতিক আতশবাজির মতো উজ্জ্বল আলোর ঝলক দেখা যায়।

সূত্র: স্পেস ডটকম

/অ

  • উল্কাবৃষ্টি
  • হ্যালির ধূমকেতু
এ সম্পর্কিত আরও খবর
আজ রাতে আকাশে উল্কাবৃষ্টি, কখন দেখবেন?
আজ রাতে আকাশে উল্কাবৃষ্টি, কখন দেখবেন?
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X